সকালের প্রার্থনা (#8389)

তোমারই আশ্রয়ে আমি জাগ্রত হইয়াছি, হে আমার প্রভু এবং যে সেই আশ্রয় অন্বেষণ করে তাহার উচিত তোমারই সংরক্ষণের পবিত্র প্রত্যাদেশ মন্দিরে এবং তোমারই আত্মরক্ষার পবিত্র দূর্গে অবস্থান করে। আমার আভ্যন্তরীণ সত্তা আলোকিত কর, হে আমার পরম প্রভু, তোমার স্বর্গীয় প্রত্যাদেশের প্রভাতিক সুর্যের উজ্জ্বলতাসমুহ দ্বারা, ঠিক তেমনই, যেমন তুমি তোমার অনুকম্পার প্রভাতকালীন আলোক দ্বারা আমার বহিঃস্থ সত্তাকে আলোকমন্ডিত করিয়াছ।

-Bahá'u'lláh
-----------------------

সকালের প্রার্থনা (#8390)

হে আমার প্রভু, তোমার কৃপায় আজ প্রাতঃকালে আমি উঠিয়াছি এবং তোমাতে সম্পুর্ণ বিশ্বাস রাখিয়া এবং নিজেকে তোমার আশ্রয়ে অর্পন করিয়া গৃহত্যাগ করিয়াছি। অতএব, তোমার দয়ার স্বর্গ হইতে তোমার আশীর্বাদ বর্ষন কর যেন যে ভাবে আমার বিবেক, আমার চিন্তা তোমার সংরক্ষণে তোমাতে দৃঢ়ভাবে সংযোগ স্থাপন করিয়া গৃহ হইতে বাহির হইতে সমর্থ হইয়াছি, ঠিক সেই ভাবেই যেন নিরাপদে ফিরিয়া আসিতে পারি। তোমা ছাড়া অন্য কোন ঈশ্বর নাই-তুমি একক, অতুলনীয়, সর্বজ্ঞ ও জ্ঞানী।

-Bahá'u'lláh
-----------------------

